সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ বেলা বাড়তেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবার থেকেই শহর কলকাতায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বৃষ্টির জেরে একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। সাময়িক স্বস্তি জেলাবাসীর। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বৃষ্টির পরিমাণ। সন্ধ্যা নামতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর দাপট চলবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ ও কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,মঙ্গলবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হবে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
আরও পড়ুন সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা ঠিক কী নির্দেশিকা তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন। পাশাপাশি আগামী দু-তিনদিন দার্জিলিং,কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি