সময় কলকাতা ডেস্ক,২২মার্চঃ গত সপ্তাহ থেকেই জেলায় জেলায় চলছে বৃষ্টির দাপট। বুধবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট চলবে। রাজ্যে নেমেছে তাপমাত্রার পারদ। আকাশের মুখ ভার। দেখা নেই রোদের। বুধবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। কলকাতাতেও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,বুধবার বিকেল পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৯৫ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৫ মিলিমিটার। আগামীকাল থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
আরও পড়ুন ৩০ মার্চ থেকে শুরু ‘আদিপুরুষ’ ছবির প্রচার পর্ব
পূর্বাভাস বলছে, বুধবার পর্যন্ত একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। সেইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন। পাশাপাশি দার্জিলিং,কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন