সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ ৩০ মার্চ থেকে শুরু হতে চলেছে ‘আদিপুরুষ’ ছবির প্রচার পর্ব। রাম নবমী তিথি থেকেই ছবির প্রচারের পরিকল্পনা নির্মাতাদের। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৬ জুন মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। ছবির টিজ়ার মুক্তির পর থেকেই ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। বহু বিতর্কের জেরে একাধিকবার শিরোনামে উঠে এসেছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’।

আরও পড়ুন সুপার কাপেই কী লাল-হলুদে শেষ সুযোগ কনস্ট্যানটাইনের?
‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ নিয়ে ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এমনকি, সেই মামলায় জড়িয়ে পড়েছে সেন্সর বোর্ডও। এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। বারে বারে বিতর্কে জড়ায় এই ছবি। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ সিনেপ্রেমীরা। যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয় শেষ হয়ে গিয়েছে। ‘আদিপুরুষ’ ছবিতে ‘রাবণ’-এর ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রামের ভূমিকায় প্রভাস, হনুমানের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে। তবে এই চরিত্রগুলিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা নিয়েই আপত্তি বিভিন্ন মহলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। আর তারপরই ‘আদিপুরুষ’-এর মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার তরফে জানানো হয়েছে, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁরা এই অভিযোগ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে জানিয়েও কোনও উত্তর মেলেনি।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে ইডি-র স্ক্যানারে আরও এক রহস্যময়ী


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র