Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২  মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৭৩৯ – নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।

১৭৯৩ – বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

১৮৯৮ – অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন হয়।

১৯১২ – বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙ্গে বিহার রাজ্য গঠিত হয়।

১৯৪৭ – লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।

১৯৫৭ – ভারতের রাষ্ট্রীয় পঞ্জিকা (১ লা চৈত্র,১৮৭৯) চালু হয়।

১৯৮২ – নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।

১৯৮৫ – বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৩৯৪ – ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ উলুগ বেগ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৩ – বাঙালি সাহিত্যিক এবং গবেষক যোগেন্দ্রনাথ গুপ্তের জন্মদিন আজ।

১৮৯৪ – ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন এদিন জন্মান।

১৯১৮ -অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন  তিন বছরেই কোটি কোটি টাকার সম্পত্তি, ১৪ একরের আশ্রম! কে এই করোলি বাবা?

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৫৫ – ভারতের শিল্প ও স্থাপত্যের ইতিহাসকার পার্সি ব্রাউন আজকের দিনে প্রয়াত হন।

২০১০ – নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট জেমস হোয়াইট ব্ল্যাক এদিন প্রয়াত হন।

২০২২ – বিশিষ্ট ভারতীয় বাঙালি শিক্ষাবিদ সুনন্দ সান্যাল-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author