Home » স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি কাতলা

স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি কাতলা

ময় কলকাতা ডেস্ক,২২ মার্চঃ কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক – নানা ভাবেই বাঙালির মন জয় করেছে কাতলা মাছ। তাই কাতলা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কাসুন্দি কাতলা। কাসুন্দি আর কাতলার এই মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার দিনই ৪ ঘণ্টা বন্ধ পুরীর জগন্নাথ মন্দির! তুঙ্গে জল্পনা

উপকরণ
কাতলা মাছ-৫০০
কাজু বাদাম- ১০ থেকে ১২ টি
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
চেরা কাঁচা লঙ্কা-৫টি
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ
পোস্ত-৫০ গ্রাম
কাসুন্দি-আধ কাপ
নুন-স্বাদ মতো
চিনি-আধ চা চামচ
সর্ষের তেল- পরিমাণ মতো

আরও পড়ুন  ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি! গ্রেফতার ৬


প্রণালী
একটি বাটিতে প্রথমে কাতলা মাছ নিয়ে তাতে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার চেরা কাঁচালঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছ দিয়ে খানিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পর ঢাকা খুলে পোস্ত বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর স্বাদ মতো নুন, চিনি, চেরা কাঁচালঙ্কা আর কাসুন্দি দিয়ে কষাতে থাকুন। এবার মাছ থেকে তেল ছাড়তে শুরু করলে উপর থেকে কাজুবাদাম আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও বা রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাসুন্দি কাতলা।

About Post Author