সময় কলকাতা ডেস্ক,২২ মার্চঃ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। সূত্রের খবর,এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পের জেরে গুরুতর আহত একশোরও বেশি মানুষ। ইতিমধ্যেই পাহাড়ি এলাকাতে ধস নেমেছে। পাকিস্তানের পশ্চিম অংশে একাধিক বহুতলও ভেঙে পড়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে,এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
আরও পড়ুন তিন বছরেই কোটি কোটি টাকার সম্পত্তি, ১৪ একরের আশ্রম! কে এই করোলি বাবা?

আরও পড়ুন বুধেও ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের কালাফগান অঞ্চলের ৯০ কিলোমিটার এবং ফইজাবাদের থেকে ১৩৩ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের জেরে পাকিস্তান, তাজিকিস্তান,তুর্কমেনিস্থান, কাজাখস্তান, উজবেকিস্তান সহ দিল্লি এবং আশপাশের এলাকায় ৪০-৫০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছিল। সেইসঙ্গে একের পর এক আফটারশকও হয়। জোরাল এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ভারতে। রাজধানীতে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন অসংখ্য মানুষ।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?