সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ: আয়কর দাতাদের উৎসাহিত করতে কেন্দ্রের মোদি সরকার কর কাঠামো সরলীকৃত করেছে শুরু থেকেই। এবার বাজেটেও কর কাঠামো পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি করদাতাদের সুবিধা দিতে আয়কর দফতর একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার আয়কর দফতর চালু করল একটি নির্দিষ্ট অ্যাপ। ‘এআইএস ফর ট্যাক্সপেয়ারস’ (AIS for Taxpayers Aap) নামে একটি অ্যাপ চালু করা হল করদাতাদের জন্য। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ। আয়কর দফতর জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে সহজেই আয়কর রিটার্ন জমা করতে পারবেন করদাতারা।

আয়কর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে নিজের মোবাইলে করদাতারা সহজেই দেখতে পাবেন নিজেদের যাবতীয় তথ্য। দেখা যাবে, ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি (TIS) এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (AIS)। পাশাপাশি দেখা যাবে টিডিএস এবং টিসিএস সম্পর্কিত যাবতীয় তথ্যও। তবে এই অ্যাপ ডাউনলোড করার পর প্রথমেই করদাতাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপে লগ ইন করতে হলে ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি-তে আসা ওটিপি (One Time Passward) যাচাইয়ের মাধ্যেই অ্যাপ ব্যবহারের ছাড়পত্র মিলবে। আয়কর দফতর থেকে জানানো হয়েছে, এই অ্যাপ থেকে আয়কর রিটার্ন, কর প্রদান, সুদ, লভ্যাংশ, জিএসটি ও শেয়ার বাজার সংক্রান্ত অন্যান্য তথ্যও জানা যাবে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে করদাতারা সহজেই যে কোনও অভিযোগ ও ফিডব্যাক আয়কর দফতরকে জানাতে পারবেন।
আরও পড়ুন ভোটার আইডি ও আধার কার্ডের সংযুক্তির সময়সীমা আরও বাড়ল কেন্দ্র, জানুন খুঁটিনাটি
AIS for Taxpayers Aap অ্যাপে কী করে রেজিস্ট্রেশন করবেন?
- প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে AIS for Taxpayers লিখে সার্চ করুন
- এরপর অ্যাপটি ডাউনলোড করুন
- এরপর অ্যাপটি চালু করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্যান নম্বর দিন
- এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে
- ওই ওটিপি এবং ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ইমেল আইডির মাধ্যমে ভেরিফাই করতে হবে
- এরপর চার সংখ্যার পিন সেট করে মোবাইলে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন

আয়কর দফতর জানিয়েছে, মোবাইল ফোনে AIS for Taxpayers Aap অ্যাপের মাধ্যমে ৪৬ ধরণের লেনদেন সংক্রান্ত তথ্য পাবেন। পাশাপাশি যে কেউ সহজেই আয়কর রিটার্ন (ITR File) জমা করতে পারবেন। এছাড়া অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে করদাতাদের আইটিআর ফাইল করার সময় ভুল হলে তা সংশোধন করে দেবে। আয়কর সংক্রান্ত তথ্য ছাড়াও এই অ্যাপ থেকে জানতে পারবেন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ও বিক্রি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?