Home » নৈশভোজে বানিয়ে ফেলুন মেথি চিকেন

নৈশভোজে বানিয়ে ফেলুন মেথি চিকেন

সময় কলকাতা ডেস্ক, ২৫মার্চ: ছোট থেকে বড় চিকেন সবারই ভীষণ প্রিয়। কিন্তু চিকেনের ঝোল আর কষা রোজের পাতে মোটেই ভাল লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। কিন্তু বাড়িতে আপনার শিশু কি শাকপাতা দেখলেই দৌড়ে পালায়? তাহলে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন মেথি চিকেন। মালাই আর মুরগির এই মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। আপনার জন্যও রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতিতে ইডি-র স্ক্যানারে অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক লকার

উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
আদা বাটা-১ টেবিল চামচ
রসুন বাটা-২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা-৩-৪টি
ধনে পাতা কুচি-আধ কাপ
পেঁয়াজ-৩টি
টক দই-১ কাপ
কসুরি মেথি-২ চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ


মেথি শাক-এক আঁটি
জিরে গুঁড়ো-১ চা চামচ
হলুদ-আধ চা চামচ
লঙ্কা- ১ চা চামচ
নুন ও চিনি-স্বাদ মতো
তেজ পাতা-৩টি
শুকনো লঙ্কা-৩টি
গোটা জিরে-১ চা চামচ
তেল-১০০ গ্রাম
ফ্রেশ ক্রিম- আধ কাপ


প্রণালী
প্রথমেই টক দই, রসুন বাটা, নুন ও অল্প তেল দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো আধ ঘণ্টা মাখিয়ে রেখে দিন। মেথি শাক নুন জলে মিনিট পাঁচেক ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। পেঁয়াজ লালচে হয়ে এলে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর ভাপানো মেথি শাক দিয়ে ভাল করে নাড়াচড়া করুন। মিনিট পাঁচেক পরে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। এতে অর্ধেক পাতিলেবুর রস দিন। মাংস কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর মাংস থেকে তেল ছেড়ে এলে ফেটানো টক দই আর কসুরি মেথি দিয়ে আবার ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে ওপর থেকে ফ্রেশ ক্রিম এবং বাদাম ছড়িয়ে নামিয়ে নিন। রুটি, পরোটা বা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন স্বাদে ভরপুর মেথি চিকেন।

About Post Author