সময় কলকাতা ডেস্ক,২৫ মার্চঃ টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত পাঞ্জাব। শুক্রবার বিকালে ফাজিলকা জেলার বুকাইনওয়ালা গ্রামে প্রায় ৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসলীলা চালায় টর্নেডো। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর তা ধীরে ধীরে পাকিস্তানের দিকে সরে যেতে শুরু করে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৪ এবং ২৫ মার্চ ঝড়ের পূর্বাভাস ছিলই। তবে টর্নেডোর পূর্বাভাস আগে থেকে দেওয়া সম্ভব নয়। মাত্র ৩-৪ আগেই টর্নেডো সম্ভাবনা বোঝা যেতে পারে, এক্ষেত্রেও তা বোঝা গিয়েছিল। সেই কারণেই বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ফাজিলকার বিধায়ক নরিন্দরপাল সিং সওনা।

আরও পড়ুন হাইকোর্টের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ
স্থানীয়দের মতে, শুক্রবার বিকেলে আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে টর্নেডো। খুব অল্প সময়ের জন্যই সেখানে তাণ্ডবলীলা চালিয়ে পাঞ্জাব সীমান্ত বেরিয়ে পাকিস্তানের দিকে চলে যায় ঝড়টি। বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে পড়েছে। গাছ উপড়ে পড়েছে রাস্তায়। তবে কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু অন্তত ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে। তবে,ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। অন্তত ৫০ টি বাড়িঘর ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। খেতের ফসল নষ্ট হয়েছে, একাধিক ফলের বাগানও তছনছ হয়ে গেছে। শতাধিক জীবজন্তুও আহত হয়েছে।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?