Home » সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে চিকেন ফিঙ্গার

সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে চিকেন ফিঙ্গার

সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চঃ সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ক্রিস্পি চিকেন ফিঙ্গার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
চিকেন-৩০০ গ্রাম
বিস্কুটের গুঁড়ো-২৫০ গ্রাম
কর্নফ্লাওয়ার-আধ কাপ
পেঁয়াজ কুচি-আধ কাপ
চিলি ফ্লেক্স-১ টেবিল চামচ

আরও পড়ুন   দাপুটে ফুটবলে জয় ডাচ বাহিনীর

অরিগ্যানো-১ টেবিল চামচ
গাজর কুচি-২ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি-২ টেবিল চামচ
নুন ও গোলমরিচ-স্বাদ মতো


প্রণালী
প্রথমেই একটি বড় বাটিতে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। একটি বড় পাত্রে চিকেন দিয়ে ভাপিয়ে নিন। ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে তার চিকেন দিয়ে দিন। পনেরো মিনিট পর চিকেন সেদ্ধ হয়ে এলে তা ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে টুকরো করে নিন। এবার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ৩০ মিনিট পর ফিঙ্গারগুলি ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে নিন। টম্যোটো সস্ ও মেয়োনিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন ফিঙ্গার।

About Post Author