সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮০৭ – জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন।
১৮৪৯ – লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন।
১৮৫৪ – ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন।
১৮৫৭ – ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
১৮৭১ – রানি ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন।
১৯২০ – ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯২৭ – জন রবার্ট ভেন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৯ – উৎপল দত্ত, বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখকের জন্মদিন আজ।
১৯৩৫ – বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার এদিন জন্মান।
আরও পড়ুন সিরিজ জিতল ওয়েস্টইন্ডিজ, নায়ক জোসেফ
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭১- বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৮ – সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯৮৭ -প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমির বরণ ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি