Home » কেমন থাকবে আজকের আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চঃ  বুধবারও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। এদিকে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। মার্চেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে প্রায় গোটা দেশজুড়ে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

আরও  পড়ুন   আজকের দিনের গুরুত্ব

 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। তবে সোমবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫০ থেকে ৮৫ শতাংশ।

আরও পড়ুন    নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তভার গেল সিবিআইয়ের হাতে


পূর্বাভাস বলছে,উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। এদিকে,২৪ ঘণ্টার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে,উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখন আর নেই। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে।

About Post Author