সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চঃ বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে এবার উদ্যোগী স্ট্যালিন ও ইয়েচুরির বিরোধী জোটের বৈঠক। ৩ এপ্রিল চেন্নাইয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল,সম্ভবত এই ৩ এপ্রিলের বৈঠকে বিজু জনতা দলের প্রতিনিধি যোগ দিতে পারেন। পাশাপাশি বৈঠকে ভার্চুয়ালি অংশ নিতে পারেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। আগামী সোমবার,‘সামাজিক ন্যায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া’ শীর্ষক বিষয়ের উপর আলোচনার মাধ্যমে বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করাই হল আসল লক্ষ। ইতিমধ্যেই ১৪টি বিরোধী রাজনৈতিক দল একজোট হয়ে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এবার বিভিন্ন রাজ্যে বিরোধীদের মধ্যে সমন্বয় তৈরির তোড়জোড় শুরু হল। জানা গিয়েছে,প্রায় কুড়িটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি এই বৈঠকে যোগ দিতে চলেছেন। এদিনের এই বৈঠকে বিরোধী নেতাদের মধ্যে অনেকেই সশরীরে,বাকিরা ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকবেন।
আরও পড়ুন চোকার্স তকমা ঘোঁচাতে মরিয়া আরসিবি!

উল্লেখ্য, এই বৈঠকে প্রথমবার বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেসের প্রতিনিধিদের উপস্থিতিত থাকতে দেখা যাবে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ‘বন্ধুদল’ হিসাবেই পরিচিতি রয়েছে বিজেডি। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সব সময়ই কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। বিরোধী শিবিরের বৈঠকে বিজেডির যোগ দেওয়া, রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ‘অল ইন্ডিয়া ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিস’–এই ছাতার নিচে বিরোধীদের মধ্যে সমন্বয়ের চেষ্টা তৈরি শুরু হল।

আরও পড়ুন ফের রাজ্যে কর্মবিরতির ডাক ডিএ আন্দোলনকারীদের
জানা গিয়েছে, কংগ্রেসের পাশাপাশি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন,আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব,ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা,সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি,আম আদমি পার্টির রাজ্যসভার দলনেতা সঞ্জয় সিং,বিআরএস-এর কেশব রাও,এনসিপি বিধায়ক ছগন ভুজবল-সহ দেশের বড় বিরোধী দল এবং এমডিএমকে, আরইউএমএল-এর মতো ছোট দলের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেবেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর