Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১০৪৩ – ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
১৬৬১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।
১৮৫৭ – রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
১৯৫৪ – শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।
১৯৯৫ – ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদ্‌যাপন করে।
২০১৩ – আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড বৃষ্টির পর বন্যায় ৫০ জন নিহত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৮১ – স্বামীনারায়ণ , ভারতীয় যোগী, সন্ন্যাসী এবং ধর্মীয় নেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৭৮৩ – ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক এদিন জন্মান।
১৯০৩ – ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯১৪ – শ্যাম মানেকশ’ পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল এদিন জন্মান।
১৯২৪ – মার্লোন ব্রান্ডো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৩ – ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব-এর জন্মদিন আজ।

আরও পড়ুন    রামনবমীর মিছিল ঘিরে অশান্ত রিষড়া

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬৮০ – ছত্রপতি শিবাজী মহারাজ, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আজকের দিনে প্রয়াত হন।
১৯০৯ – প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাব্রতী নগেন্দ্রনাথ ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৩২ – বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী এদিন প্রয়াত হন।
১৯৪০ – স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাস আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৯ – প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৫ – ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চায় অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র এদিন প্রয়াত হন।
১৯৮৬ – সাহিত্যিক সাংবাদিক অসীম রায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author