Home » জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,৩ এপ্রিলঃ বদলাতে শুরু করেছে আবহাওয়া। কলকাতা সহ জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে প্রায় গোটা দেশজুড়ে। কলকাতায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও।তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন      লাগাতার বালিপাচারে বিপন্ন হরিশ্চন্দ্রপুর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৯০ শতাংশ।


পূর্বাভাস বলছে, জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে,উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, রাজস্থান সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

About Post Author