সময় কলকাতা ডেস্ক,৩ এপ্রিলঃ ‘মোদি পদবি’ মামলায় আপাতত স্বস্তিতে রাহুল গান্ধি। সোমবার সুরাটের এক দায়রা আদালত রাহুলের জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে বলেই সূত্রের খবর। ‘মোদি পদবি’ মামলায় ১ মাসের জামিন পেয়েছিলেন রাহুল গান্ধি। সোমবার সেই মামলায় তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৩ এপ্রিল। এদিন আদালতে মূলত দুটি বিষয়ে আবেদন করেছিলেন রাহুল। একটি হল, তাঁকে যে সাজা দেওয়া হয়েছে তার উপর স্থগিতাদেশ চেয়ে, আরেকটি হল তাঁকে দোষী সাব্যস্ত করার রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে চেয়ে। এরপরই সুরাটের দায়রা আদালত জানিয়েছে,আগামী ১৩ এপ্রিল পর্যন্ত রাহুল গান্ধির জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে এবং তাঁর সাজাও ওইদিন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন আসানসোল কম্বলকাণ্ডঃ ফের ৭ দিনের জেল হেফাজত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
উল্লেখ্য,গত ২৩ মার্চ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির নামে মানহানীর মামলা হয়েছিল। সুরাটের দায়রা আদালত ২০১৯ সালে দায়ের হওয়া ওই মামলার রায় ঘোষণা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে দুই বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও আদালত তাঁর জামিন মঞ্জুর করে। রাহুলের আবেদনের ভিত্তিতে এই রায়ের উপর ৩০ দিনের স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারক।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন “সব মোদিরা কেন চোর হয়?” নীরব মোদি, ললিত মোদিদের বিরুদ্ধে অভিযোগ করতেই রাহুল এই মন্তব্য করেছিলেন। কিন্তু সুরাটের দায়রা আদালতে রাহুল গান্ধির বিরুদ্ধে মামহানীর মামলা হয়। মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। তাঁর অভিযোগ ছিল, রাহুল এই মন্তব্য করে সমস্ত ‘মোদি’ পদবীর মানুষদের অপমান করেছেন। ওই মামলার রায়দান হল বৃহস্পতিবার। আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন রায়দানের সময় সুরাটের আদালতে উপস্থিতও ছিলেন কংগ্রেস সাংসদ। সাজা ঘোষণার পরই রাহুলের আইনজীবী জনপ্রতিনিধিত্ব আইনের কথা জানিয়ে জামিনের আবেদন করেন। এরপরই বিচারক ৩০ দিনের জন্য ২ বছরের সাজার উপর স্থগিতাদেশ দেন। রাহুল গান্ধিকে এখন উচ্চ আদালতে আবেদন করতে হবে সাজা কমানোর জন্য।

প্রসঙ্গত, ২ বছর বা তার বেশি সময়ের জন্য কোনও জনপ্রতিনিধির সাজা হলে তাঁর সাংসদ বা বিধায়ক পদ খারিজ হয়ে যায়। এই জনপ্রতিনিধিত্ব আইনের ধারা অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে। সেই আশঙ্কায় রাহুল গান্ধি সাজার মেয়াদ কামানোর আবেদন জানিয়েছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর