Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ  আজ ৪ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৯৮-আজকের দিনে বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন কর্তৃক চলচ্চিত্র প্রদর্শনী কলকাতায় শুরু হয়।
১৯৬৮-মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন এদিন।
১৯৮৪–আজকের দিনে ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান করে।

আরও পড়ুন   ‘মোদি পদবি’ মামলায় সাময়িক স্বস্তি রাহুল গান্ধির

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৯-ভারতীয় কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং সাংবাদিক মাখনলাল চতুর্বেদী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৩ – সনজীদা খাতুন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষকের জন্মদিণ আজ।
১৯৪২-চিত্রশিল্পী কালাম মাহমুদ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৮ – অনুরূপচন্দ্র সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব আজকের দিনে শহীদ হন।
১৯৫০-বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাসের প্রয়াণ দিবস আজ।
১৯৭১-প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ,শিক্ষাবিদ এবং সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ এদিন প্রয়াত হন।
১৯৯০ – মোহাম্মদ জাকারিয়া, বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক আজকের দিনে প্রয়াত হন।
২০০৪-বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সুখেন দাসের প্রয়াণ দিবস আজ।
২০২১-সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় এদিন প্রয়াত হন।

About Post Author