সময় কলকাতা ডেস্ক,৪ এপ্রিলঃ ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে প্রায় গোটা দেশজুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তীব্র গরম পড়তে শুরু করেছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিলেই তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। লু বইতে পারে রাজ্যে। জেলায় জেলায় থাকবে ভ্যাপসা গরম।
আরও পড়ুন গরু পাচার মামলায় শুল্ক দফতরের চার কর্তাকে নোটিস সিবিআইয়ের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৯০ শতাংশ।

পূর্বাভাস বলছে, জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে,উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, রাজস্থান সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে।


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু