সময় কলকাতা ডেস্ক,৬ এপ্রিলঃ এপ্রিলেই গোটা দেশজুড়ে রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। বেলা বাড়াতে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী পারদ। কলকাতায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। আগামী দু-চারদিনের মধ্যে গরম আরও বাড়বে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন সাইয়ের সুদর্শন ইনিংসে হার সৌরভের দিল্লির
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার থেকেই তাপমাত্রা চড়বে। কলকাতায় আজ সকাল থেকেই রোদের তেজ বেড়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৯০ শতাংশ।

পূর্বাভাস বলছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে,উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশাতে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, রাজস্থান সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর