সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিল: কুসংস্কারও অন্ধ যুক্তিকে পেছনে ফেলে বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটাতে উন্মুখ যুক্তিবাদী প্রবীর ঘোষ প্রয়াত হলেন । ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি প্রবীর ঘোষ দমদম মতিঝিলের ফ্ল্যাটে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন পুরসভায় নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের হার্ড ডিস্কে ১২ কোটির খোঁজ

দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। “লৌকিক নয় অলৌকিক “, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, সংস্কৃতি সংঘর্ষ নির্মাণ প্রভৃতি চিন্তাশীল যুক্তিবাদী বইয়ের প্রনেতা হিসেবেই শুধু নয়, বাংলার প্রতিটি প্রান্তে যুক্তিবাদকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখানোর পাশাপাশি বুজরুকদের কারসাজির পর্দা ফাঁস করে গেছেন আজীবন। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হলেও তিনি আমাদের রোজগার জীবনে যে আলোকিত দিশা দেখিয়ে গিয়েছেন তা অম্লান থেকে যাবে।


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?