Home » পার্কিং ফি বিতর্কে নয়া মোড়

পার্কিং ফি বিতর্কে নয়া মোড়

সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিল: পার্কিং ফি বিতর্কে নয়া মোড়। ছুটির দিনেই নির্দেশিকা প্রকাশ করে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা। শুক্রবার গুড ফ্রাই ডে-এর জন্য বন্ধ ছিল পুরসভা। এরইমধ্যে শুক্রবার রাতে ৯টা নাগাদ পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ দিল কলকাতা পুরসভা। বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়ার জন্য ইতিমধ্যেই  কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে টুইট করল তৃণমূল। দলের পক্ষ থেকে জানান হয়েছে কলকাতা পুরনিগম  কখনই সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপায় না। তবে, এই নিয়ে এখনও পর্যন্ত মেয়রের দিক থেকে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি। তবে পুরসভা সূত্রে খবর, শুক্রবার গুড ফ্রাইডে বলে ছুটি ছিল পুরসভা। তাই সিদ্ধান্ত নেওয়া যায়নি। শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তার আগে পার্কিং ফি তুলে নেওয়া হবে ধরে নিয়েই দলের তরফ টুইট করে দেওয়া হল।বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়ার জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে টুইট করল তৃণমূল। দলের পক্ষ থেকে জানান হয়েছে কলকাতা পুরনিগম কখনই সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপায় না। তবে, এই নিয়ে এখনও পর্যন্ত মেয়রের দিক থেকে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি। তবে পুরসভা সূত্রে খবর, শুক্রবার গুড ফ্রাইডে বলে ছুটি ছিল পুরসভা। তাই সিদ্ধান্ত নেওয়া যায়নি। শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তার আগে পার্কিং ফি তুলে নেওয়া হবে ধরে নিয়েই দলের তরফ টুইট করে দেওয়া হল।

 

উল্লেখ্য, গত ১ এপ্রিল কলকাতা পুর এলাকালায় মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন গাড়ির পার্কিং ফি বাড়ানোর ঘোষণা করেছিল পুরসভা। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক।   কলকাতা পুরসভার চলতি অর্থবছরের বাজেটে এই প্রস্তাব পাশ হয়েছিল।

পুরসভার তরফে জানানো হয়েছিল ১ এপ্রিল  থেকেই দু’চাকা গাড়ির জন্য  দুঘণ্টার পার্কিং ফি  দিতে হবে ১০ টাকা। যা আগেই ঘণ্টা প্রতি ৫ টাকা ছিল। আর তিন ঘণ্টার জন্য দিত হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য দিতে হবে ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য পার্কিং ফি  দিতে হবে ৮০ টাকা। তারপর প্রতি ঘণ্টা অন্তর ৫০ টাকা করে দিতে হবে পার্কিং ফি।  বাস-লরির জন্য পার্কিং ফি  দিতে হবে ৪০ টাকা। যা আগে ঘণ্টা প্রতি ২০ টাকা ছিল। ৪ ঘণ্টার জন্য বাস-লরির পার্কিং ফি  দিতে হবে ২৪০ টাকা। আর ৫ ঘণ্টার জন্য দিতে হবে ৩২০ টাকা। তারপর প্রতি ঘণ্টা অন্তর ২০০ টাকা করে দিতে হবে পার্কিং ফি।

আরও পড়ুন  সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ ফিঙ্গার

চার চাকার ক্ষেত্রে ২ ঘণ্টা গাড়ি রাখলে পার্কিং ফি দিতে হবে ৪০ টাকা। আগে যা ছিল ১০টাকা। আজ থেকে সেটাই দ্বিগুণ হচ্ছে। ৩ ঘণ্টার জন্য পার্কিং ফি দিতে হবে ৮০ টাকা। ৪ ঘণ্টার জন্য দিতে হবে ১২০ টাকা।  আর ৫ ঘণ্টার জন্য সেই ফি বেড়ে গিয়ে হবে ১৬০ টাকা। তারপর প্রতি ঘণ্টা অন্তর ১০০টাকা করে দিতে হবে পার্কিং ফি।

About Post Author