Home » মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’,বিশেষ চরিত্রে দেখা যাবে সলমন খানকে

মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’,বিশেষ চরিত্রে দেখা যাবে সলমন খানকে

সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিল: আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি ‘ড্রিম গার্ল ২’ ছবি নিয়ে  দর্শকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। আয়ুষ্মান খুরানার এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে সবার প্রিয় ভাইজান অর্থাৎ সলমন খানকে। এই খবর অনেক আগেই প্রকাশিত হয়েছে। আর সেই নিয়ে ভক্তদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। যদিও কবে এই সিনেমা মুক্তি পাবে, তা নিয়ে এখন সবাই অপেক্ষায় রয়েছে। এদিকে,এই সিনেমায় সলমন খানকে কোন চরিত্রে দেখা যাবে সেটি এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন    হাতে ওয়েডিং রিং! কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন পরিণীতি চোপড়া?


আয়ুষ্মান খুরানা ছাড়াও এই সিনেমাতে দেখা যাবে অনন্যা পাণ্ডে, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহর মত প্রমুখ বিশিষ্ট অভিনেতাদের। চলতি বছরের জুলাই-এর ৭ তারিখ মুক্তি পাচ্ছে সিনেমাটি। এখন থেকেই শুরু হয়েছে টিকিটের অগ্রিম বুকিং।  ইতিমধ্যে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে।  ভক্তদের মনও কেড়েছে ছবির টিজার। তাই আশা করা যেতেই পারে, ৭ই জুলাই বাজিমাত করবে এই ছবি। প্রত্যেকবারের মতো এবারেও  অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করবেন আয়ুষ্মান।


২০১২ তে সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনারের’ মাধ্যমে আয়ুষ্মান খুরানার ক্যারিয়ার জীবনের শুরু হয়। তারপর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে আয়ুষ্মানের। একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি আজও দর্শকের কাছে পরিচিত। ২০১৯ এ “অন্ধাধুন” বিশেষ সাড়া জাগিয়ে ছিলো দর্শকের মনে। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। এছাড়াও ‘বেয়াকুফিয়া’, ‘দম লাগাকে হাসো’, ‘মেরি পেয়ারি বিন্দু’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’,’আর্টিকেল ১৫’ তে অসাধারণ অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়,তার পাশাপাশি সঙ্গীত জগতেও তাঁর বিশেষ নাম ডাক। তাই আশা করাই যায় তার পরবর্তী ছবি “ড্রিম গার্ল ২” দারুণ  হিট হবে।

About Post Author