সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল: কৌস্তভ বাগচীর বাড়িতে আগামী এক মাস নিরাপত্তা দেবে সিআইএসএফ। শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করতে হবে আবেদনকারীকেই জানিয়েছেন বিচারপতি। বিচারপতি মান্থার নির্দেশ,এক মাসের জন্য আপাতত এই নিরাপত্তা দেবে বাহিনী। তবে বিচারপতির পর্যবেক্ষণ, কতজন জওয়ান এই নিরাপত্তা দেবেন সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাহিনীই।

পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে আদালতে যান তিনি। গত ৩ মার্চ মধ্যরাতে আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে কোনওরকম নোটিস ছাড়াই পুলিশ হানা দেয়। ৪ মার্চ সকালে কৌস্তভকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ। যদিও এর আট ঘণ্টার মধ্যে জামিনও পেয়ে যান আইনজীবী কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। এরপরই আদালতের দ্বারস্থ হন কৌস্তভ। তাঁর বিরুদ্ধে চলা পুলিশি তদন্তে স্থগিতাদেশের পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া কোনও থানা কৌস্তভের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। তবে এই মামলায় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, সিআরপিএফ-নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে তলব সিবিআইয়ের

যদিও এদিন মামলাকারী আদালতে জানান, বিরোধী রাজনীতি করার কারণে শাসকদলের বিরাগভাজন তিনি। তাই তাঁর উপর হামলার আশঙ্কা থাকছে। এরপরই শুক্রবার বিচারপতি মান্থা নির্দেশ দেন, একমাস সিআইএসএফ নিরাপত্তা দেবে কৌস্তভ বাগচীকে। আগামী ১১ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?