সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল: দিল্লির আদালতে মহিলাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি। ঘটনাটি ঘটেছে দিল্লি সাকেতের জেলা আদালতে। পুলিশ সূত্রে খবর, আইনজীবীর ছদ্মবেশে গুলি চালায় আততায়ীরা। আদালত চত্বরে উপস্থিত এক পুলিশ অফিসার মহিলাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা, শহিদ পাঁচ জওয়ান!
বর্তমানে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লির সাকেত আদালতে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হন এক মহিলা। মোট চার রাউন্ড গুলি চলে। মহিলার পেটে লাগে গুলি। তবে কী উদ্দেশে গুলি চালাল, তা অজানা। আততায়ীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, এর আগেও দিল্লির আদালতে গুলি চলার ঘটনা ঘটেছে। গত বছর সেপ্টেম্বর মাসে আদালত চলাকালীন আইনজীবীর ছদ্মবেশে গুলি চালায় দুই বন্দুকবাজ। তারপর যদিও পুলিশের গুলিতে নিকেশ হয় ওই দুই আততায়ী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর