সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিল: অবশেষে স্বস্তির খবর। শনিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। একধাক্কায় অনেকটাই নামল তাওমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। এদিকে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়, একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় দুপুরের মধ্যেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৫ থেকে ৭৩ শতাংশ।

পূর্বাভাস বলছে, রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে,২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি