Home » বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ির কোফতা কারি

বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ির কোফতা কারি

সময় কলকাতা ডেস্ক,২১ ফেব্রুয়ারিঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের কোফতা কারি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চাপড়া চিংড়ি-৩৫০ গ্রাম
আদা বাটা-১ টেবিল চামচ
লঙ্কা বাটা-১ টেবিল চামচ
নুন ও চিনি-স্বাদমতো
হলুদ গুঁড়ো-১ চা চামচ
গোটা গরম মশলা-৫ গ্রাম
তেজপাতা- ২টি

আরও পড়ুন   বানিয়ে ফেলুন অতি সুস্বাদু বাটার গার্লিক পনির পরোটা


পেঁয়াজ বাটা-৩-৪ টেবিল চামচ
দই-২-৩ টেবিল চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
নারকেলের দুধ-১ কাপ
ঘি-১ চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ

রন্ধন প্রণালী 
প্রথমেই চিংড়ির মাথা খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে চিংড়ির পেস্টের সঙ্গে আদা বাটা, লঙ্কা বাটা, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর বাটা চিংড়ি হাতে গোল করে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন। এরপর কড়াইতে দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেল দুধ ও জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে গোল গোল করে রাখা চিংড়ি ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ মিনিট ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি চিংড়ির কোফতা কারি।

About Post Author