সময় কলকাতা ডেস্ক,৪মে: গরু পাচার মামলার তদন্ত যত এগোচ্ছে,ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল ও কন্যা সুকন্যা মন্ডলের নামে রাউস এভিনিউ কোর্টে ২০৪ পাতার চার্জশিট পেশ করল ইডি। সূত্রের খবর, ইডির পেশ করা ওই চার্জশিটে নাম রয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিরও। বৃহস্পতিবার ইডির চার্জশিটে দাবি করা হয়েছে যে, গরু পাচারের মাধ্যমে কমপক্ষে৪৮ কোটি টাকা পেয়েছেন অনুব্রত মন্ডল। এখনও পর্যন্ত মোট ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
আরও পড়ুন ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! জরুরী পরিষেবায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

গত রবিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত কন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তারপরেই প্রশ্ন ওঠে, এবার কি বাবার মতো মেয়েরও ঠাঁই তিহারেই? শেষ পর্যন্ত তিহারেই যেতে হয় সুকন্যাকে। নির্দেশনামা সামনে আসতেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। উল্লেখ্য, আগে থেকেই এই জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বুধবার বিকেলে পর গরু পাচার মামলায় সুকন্যাকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। রবিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুনানি ছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার। ভার্চুয়ালি শুনানি শেষে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গেছে, ইডি আর সুকন্যাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি। সূত্রের খবর, ইডি হেফাজতে থাকাকালীন ইডি অফিসারদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সুকন্যাকে। তদন্তকারীদের প্রশ্নে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কাছে সুকন্যার আর্জি ছিল, বান্ধবীর সঙ্গে কথা বলতে দেওয়া হোক তাঁকে। শুধু তাই নয়, তিহাড়ে বাবার সঙ্গেও দেখা করতে চান সুকন্যা। এদিন আদালতের নির্দেশের পর সেই তিহাড়েই যান সুকন্যা।

উল্লখ্যে,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু সেসময় তিনি জানিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর বাবা ও হিসাবরক্ষকের কাছেই রয়েছে।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?