Home » শুভেন্দু অধিকারীর দু’টি মামলা শুনবেন না বিচারপতি রাজাশেখর মান্থা

শুভেন্দু অধিকারীর দু’টি মামলা শুনবেন না বিচারপতি রাজাশেখর মান্থা

সময় কলকাতা ডেস্ক,৪ মে: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দু’টি মামলা আর শুনবেন না বিচারপতি রাজাশেখর মান্থা। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের করা ২৬টি এফআইআরের ওপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তারা এই মামলায় কোনওরকম হস্তক্ষেপ করবে না। দেশের শীর্ষ আদালত নির্দেশে জানায়, যদি আগের নির্দেশের রদবদলের প্রয়োজন হয়, তবে হাইকোর্টেই আবেদন করতে হবে রাজ্যকে। মামলাগুলিকে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন দেখার এই মামলাগুলি ফের নতুন করে কোন বিচারপতির এজলাসে যায়।

আরও পড়ুন  বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের সাকসুকা

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট গত বছর নভেম্বরে শুভেন্দুকে স্বস্তি দিয়ে হাইকোর্ট বলেছিল, আগের মামলাতে শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সেইসঙ্গে এও বলেছিল, নতুন কোনও মামলাতেও বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করা যাবে না। শুভেন্দুর আইনজীবীরা আদালতে বলেন, ২৯ নভেম্বর এই নির্দেশ দেওয়ার ঠিক আগের দিন, ২৮ নভেম্বর টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়ানো হয় শুভেন্দুর। সেই তথ্য আদালতে গোপন করেছে রাজ্য। এ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারি সেই শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬ মাসে ২৬টি এফআইআর দায়ের করে পুলিশ। এই একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই।  এরপরই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেন বিচারপতি।

About Post Author