সময় কলকাতা ডেস্ক, ১২ মে : ছুটির দিন আর ভালো-মন্দ খাওয়া দাওয়া হবে না তাই হয় নাকি? বিশেষ করে ছুটির দিন গুলোতে যেন আরও বেশি বেশি নতুন খাবার খেতে ইচ্ছা করে। আর যদি সেটা হয় চিকেনের কোন আইটেম তাহলে তো কোন কথা হবে না। চিকেন হল এমন জিনিস যার হাজার রকম পদ তৈরি সম্ভব। চিকেন কে মাংসের রাজা বলা চলে। অনেকে মটন পছন্দ করেন না। কিন্তু চিকেন আট থেকে আশি সবাই একটু বেশিই ভালোবাসেন। তাই এবার বানিয়ে ফেলুন জাফরানি চিকেন। সুস্বাদু এই নতুন পদটি বানাতে কোনো ঝঞ্ঝাট নেই। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন জাফরানি চিকেন।

উপকরণ :
জাফরানি চিকেন বানাতে আমাদের একটি গোটা মুরগি ছোট ছোট করে পিস করে নিতে হবে। জাফরান – আধ চা চামচ (আধ কাপদুধে ভেজানো) জাফরান স্থানীয় কোন দোকানেই পেয়ে যাবেন। ১ চা চামচ আদা বাটা, রসুন বাটা ১ চা চামচ, ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ১ কাপ মত পেঁয়াজ কুঁচি, জিরে বাটা- ১ চা চামচ, গরম মশলাগুঁড়ো ১ চা চামচ, ৪ টুকরো দারচিনি, লঙ্কা বাটা ১ চা চামচ, এলাচ ৪ টি, ঘি বা তেল এক কাপের চার ভাগের ৩ ভাগ, ২ টেবিল চামচ মালাই, চিনি ও নুন স্বাদ মত।
আরও পড়ুন বাড়িতেই বানিয়ে ফেলুন ক্ষীরে দুধে পরিপূর্ণ বেকড রসগোল্লা

প্রণালী :
প্রথমে চিকেনগুলিকে পরিষ্কার জলে ভালো ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলেই তার মধ্যে পেঁয়াজ কুচি গুলি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি সোনালী হয়ে এলেই জাফরান এবং মালাই ছাড়া বাকি মশলা আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, কাজুবাদাম বাটা সহ বাকি মশলা গুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে মশলা কষিয়ে নিতে হবে , কসানো হয়ে গেলে এটি তেল ছাড়লেই এর মধ্যে চিকেন গুলি দিয়ে দিতে হবে। এরপরে তেল বেরোলে তার মধ্যে দু কাপ জল মিশিয়ে দিন। এরপর জল শুকিয়ে এলেই এর মধ্যে জাফরান দুধ ও মালাই দিয়ে অল্প আঁচে এটিকে ভালো করে কষতে থাকুন। এটিকে ১০ মিনিট ধরে রান্না করুন এবং এটিকে গ্যাস থেকে নামিয়ে নিন। এভাবেই তৈরি আপনার জাফরানি চিকেন। গরম পোলাও , রুমালি রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই জাফরানি চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি