Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৩ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৩৩ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-  

১৬৩৮ – সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে আজকের দিনে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়।
১৯৬২ – ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এদিন।
১৯৬৭ – আজকের দিনে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ড. জাকির হোসেন।
২০০০ – ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ করে এদিন।

আরও পড়ুন   প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৫ – ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৮ – ভারতীয় বিখ্যাত নৃত্যশিল্পী বালাসরস্বতীর জন্মদিন আজ।
১৯৮১ -ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা সানি লিওন এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৩৬ – ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্স আজকের দিনে প্রয়াত হন।
১৮৮৭ – বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৪৭ -বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এদিন প্রয়াত হন।
১৯৬৩ -ভারতের প্রথম নির্বাচন কমিশনার ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সুকুমার সেনের প্রয়াণ দিবস আজ।
২০০৫ -প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেন এদিন প্রয়াত হন।
২০১১ -আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যব্যক্তিত্ব বাদল সরকারের প্রয়াণ দিবস আজ।
২০১৫ -ভারতীয় বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য আজকের দিনে প্রয়াত হন।

About Post Author