সময় কলকাতা ডেস্ক ১১ মে : বাঙালি আর রসগোল্লার বরাবর এক আলাদাই সম্পর্ক। বাড়িতে অতিথি আসুক বা কোন অনুষ্ঠান হোক বা কোন ভোজের শেষপাতে, রসগোল্লা না হলে ঠিক মানানসই হয় না। রসগোল্লাকে শুধু এই পশ্চিমবঙ্গ বা ভারতে নয়, এখন গোটা বিশ্ব চেনে এই মিষ্টান্ন কে। কিছুদিন আগে জি আই ট্যাগও পেয়েছে এই মিষ্টি। আর তারপর থেকেই জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এখন রসগোল্লা নিয়ে অনেক ফিউশন মিষ্টিও তৈরি করা হচ্ছে যেমন ম্যাঙ্গো রসগোল্লা, অরেঞ্জ রসগোল্লা।কিন্তু, এই সব কে ছাপিয়ে মুখে লেগে থাকার মতো আরও এক ফিউশন রয়েছে এই রসগোল্লার। যা আমাদের কাছে অতি পরিচিত, তা হল বেকড রসগোল্লা। এই বেকড রসগোল্লা বাড়িতে বানিয়েও আপনি খেতে পারেন যখন খুশি এটির স্বাদ এমনই যে বার বার করে আপনার খেতে ইচ্ছা করবে।

উপকরণ
১) রসগোল্লা : ১২-১৫
২) দুধ : আধ কাপ
৩) খোয়াক্ষীর : ২০০ গ্রাম
৪) এলাচের গুঁড়ো : সামান্য পরিমান মত
৫) পেস্তা এবং আমন্ড গুঁড়ো প্রয়োজন অনুসারে

প্রণালী
প্রথমে বাজার থেকে কিনে আনা রসগোল্লা গুলিকে ভালো ভাবে চেপে রস বের করে নিতে হবে। এরপর গ্যাসে একটি পাত্রে দুধ দিয়ে সেটিকে গরম করতে থাকুন। দুধ একটু গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিন খোয়াক্ষীর। এই মিশ্রণটিকে ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না দুটি মিশ্রণ ভালোভাবে মিশে যায়। এরপর পাঁচ মিনিট নড়াচড়া করার পর এর মধ্যে দিয়ে দিন এলাচের গুঁড়ো।
আরও পড়ুন বানিয়ে ফেলুন অতি সুস্বাদু নিরামিষ ছানার কালিয়া
দুধটি যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষন ফোটাতে হবে। এরপর ঘণ হয়ে এলেই রসগোল্লাগুলি ওর মধ্যে দিয়ে দিন, রসগোল্লাগুলিকে বেক করার জন্য মাইক্রোওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেটে ছ’ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর সেটিকে বের করে নিন। তারপর এর মধ্যে যোগ করুন পেস্তা এবং আমন্ড গুঁড়ো ব্যাস প্রস্তুত বেকড্ রসগোল্লা। এবার পরিবেশন করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি