Home » মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন বেগুন দিয়ে শোল মাছের ঝোল

মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন বেগুন দিয়ে শোল মাছের ঝোল

সময় কলকাতা ডেস্ক, ১৬ মে : মাছ ছাড়া বাঙালির হেঁশেল হয়তো থাকতে পারেনা।  সপ্তাহের বেশিরভাগ দিন প্রায় বাঙালির রান্নাঘরে মাছ পাওয়া যাবেই।  রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট তো লিস্টে থাকেই। কিন্তু, শোল মাছের রেসিপি রান্নাঘরে খুব কমই আসে। আর শোল মাছের ঝোল ও কষা ছাড়া সেইরকম অন্য কোন পদের দেখা মেলে না। আজ আমরা শোল মাছের সম্পূর্ণ নতুন এক পদ শিখব যেটির নাম শোল বেগুন।


উপকরণ:
চার পিস শোল মাছ, একটি মাঝারি সাইজের বেগুন, ১টি দারুচিনি, ২ টি লবঙ্গ, এলাচ ২ টি, আদা বাটা ৩ চামচ, পেঁয়াজ ২ টি, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ ১/২ চামচ, স্বাদ মত নুন, চিনি, ঘি ও তেল প্রয়োজনমত।

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবনকৃষ্ণ সাহার ফোন থেকে মিলল তথ্যের ভাণ্ডার


প্রণালী :
প্রথমে একটি মাঝারি সাইজের বেগুন কে ভালো করে পুড়িয়ে নিন। এরপর পরিষ্কার জলে ধুয়ে রাখা শোল মাছগুলি ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর মাছগুলি সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে ভালো করে চটকে মেখে নিতে হবে। এরপর দুটি পেঁয়াজ কুচিয়ে রেখে দিন, আর একটি পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে সেটি দিয়ে বেরেস্তা তৈরি করে নিন। এবার কড়াইতে তেল দিয়ে বা ঘি দিয়ে গরম করে তাতে দারচিনি, লবঙ্গ এবং এলাচ ফোঁড়ন দিয়ে দিন। একটু গরম হলেই তাতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে ভালো করে ভেজে নিন। মিনিট দুই ভাজার পরেই ওর মধ্যে দিয়ে দিন আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নিন। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে আবার কষতে থাকুন। এর মধ্যে অল্প জল দিন কারণ এতে পুড়ে যাওয়ায় সম্ভবনা কম হয়। এবার এতে মেখে রাখা শোল মাছগুলি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুন পোড়া গুলি দিয়ে দিন। এবার এর মধ্যে স্বাদমতো নুন এবং চিনি মিশিয়ে ভালো করে কষতে থাকুন। একদম রান্না শেষে ওপর থেকে ছড়িয়ে দিন বেরেস্তা। এবার নামিয়ে পরিবেশন করুনগরম ভাতের সঙ্গে শোল বেগুন।

About Post Author