সময় কলকাতা ডেস্ক, ১৭ মেঃ কর্ণাটক বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে জাতীয় কংগ্রেস। আর তারপর থেকেই জাতীয় রাজনীতি সমীকরণ বদলাতে শুরু করেছে ইতিমধ্যে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন জনতা দল সেকুলারকে বলা ভালো কুমার স্বামীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জেডিএস নেতা কুমারস্বামী এমন কোন ফল করতে পারেনি যাতে করে কর্ণাটক বিধানসভায় চালিকাশক্তি হয়ে উঠতে পারেন। একটি বারের জন্যও কংগ্রেসের নামও মুখে আনেননি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দক্ষিণের আরও একটি আঞ্চলিক দল ডিএমকে-র নেতা এমকে স্ট্যালিন কংগ্রেসের প্রশংসা করায় প্রথমবারের জন্য কংগ্রেসের নাম মুখে এনেছেন মমতা। আর এর পরে মধ্য ভারতের আরেক বিজেপি বিরোধী নেতা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সুর বদলালেন।

কয়েক মাস আগেও তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডি এম কে, আম আদমি পার্টির-র মতো দলগুলি নিজেদেরকে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী প্রধান চালিকাশক্তি হিসেবে মনে করতে শুরু করেছিল। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য ছিল বাম কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী তৃতীয় শক্তি গঠন করা। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল এক লহমায় সেই সমীকরণে জল ঢেলে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন একে একে সুর বদলাতে শুরু করেছেন মমতা অখিলেশ-স্ট্যালিনের মত স্থানীয় দলের নেতারা। কিছুদিন আগেও কংগ্রেসকে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করেছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।
আরও পড়ুন বাজি কারখানায় বিস্ফোরণের নেপথ্যে

কংগ্রেসের কর্ণাটক জয়ে বদলে গেল রাজনৈতিক চিত্র। ২০২৪ লোকসভা ভোটে কংগ্রেসের পাশে থাকার বার্তা দিলেন তিনি। কর্ণাটকের ফল প্রকাশের পর লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল নিয়ে মমতার ঢঙেই অখিলেশ জানালেন, ‘যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী, সেখানে কংগ্রেসকে সমর্থন করবে সমাজবাদী পার্টি। তবে কংগ্রেসকেও পালটা সমর্থন দিতে হবে’। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখিলেশের সমর্থন কংগ্রেসের জন্য সুসংবাদ। যেহেতু উত্তরপ্রদেশে বিজেপির পাশাপাশি এসপি এবং বিএসপি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছিল তাদের। চলতি বছরে রাজস্থান ছত্রিশগড়ের পাশাপাশি মধ্যপ্রদেশেও বিধানসভা নির্বাচন রয়েছে। মধ্যপ্রদেশে দুর্বল হলেও যাদব সম্প্রদায়ের ভোটারদের কাছে সমাজবাদী পার্টির গ্রহণযোগ্যতা রয়েছে। যা মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস কে অনেকটাই সাহায্য করবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সহ অন্য বিরোধী দলগুলিও একই মত পোষণ করতে শুরু করেছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?