সময় কলকাতা ডেস্ক, ১৭ মে : মে মাস শুরু হতে না হতেই বাজারে বিভিন্ন ধরণের পাকা আমের দেখা মেলে। গরমে পাকা আম খান না, এমন মানুষ বোধ হয় খুব কমই আছেন। আমে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তাই ভয়ে অনেকেই আবার আম খান নাম। কিন্তু, যারা আম খান না, তারা আম না খেলেও মুখে মাখতে পারেন। পাকা আম ত্বকের জন্য খুবই ভালো। এটি ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। পাকা আমের মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী । কিছু পদ্ধতি আছে যেগুলি মেনে চললেই ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত ও মোলায়েম।

আমের স্ক্রাব
যারা নিয়মিত বাইরে কাজ করেন রোজ অফিস যাওয়ার পথে রাস্তার দূষণ, রোদ প্রভৃতির জন্য ত্বকের কোষ গুলি মরে যায়, ফলে মরা কোষ গুলি জমে ত্বকের জেল্লা হারাতে থাকে। এর জন্য আমের স্ক্রাব বানিয়ে মুখে ব্যাবহার করলে খুবই উপকার পাওয়া যায়। ২ চামচ পাকা আম থেকে নির্যাস বের করে ফেলতে হবে, তার পর আমটিকে ভালো করে ম্যাশ করে নিন, এরপর ওর মধ্যে কিছু ওটস এর গুঁড়ো মিশিয়ে তৈরি করে নিন স্ক্রাব, এবার এটি মুখে আসতে আসতে ঘষতে থাকুন, ২ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

টকদই ও আমের ফেসপ্যাক
ত্বকের বার্ধক্য জনিত কারণে ত্বক অনেক শুষ্ক এবং খারাপ হয়ে পড়ে, ফলে দেখতে খুবই খারাপ লাগে, এই সমস্যা থেকে মুক্তি পেতে টকদই ও আম দিয়ে ফেসপ্যাক তৈরি করে লাগালে উপকার পাওয়া যায়, প্রথমে একটি পাকা আম নিয়ে আমের নির্যাস বের করে ওর মধ্যে ৩ চামচ মুলতানি মাটি ও ৩ চামচ টক দই মিশিয়ে ভালো করে প্যাক টি তৈরি করে নিন। এর পর মুখে এটি লাগিয়ে রাখুন ,কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।
আরও পড়ুন এগরার বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আর্জি, হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী

পাকা আম ও গোলাপ জল
মুখে ত্বকের আদ্রতা ঠিক রাখতে ব্যাবহার করুন পাকা আমের সাথে গোলাপ জল। দুই চামচ পাকা আমের নির্যাস বের করে সেটিকে ভালো করে ম্যাশ করে , তার মধ্যে গোলাপ জল মিশিয়ে ভালো করে গোটা মুখে লাগিয়ে নিন ।কিছু ক্ষন রাখার পর ধুয়ে ফেলুন। যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের জন্য এটি খুব উপকারী।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে