সময় কলকাতা ডেস্ক,১৮ মে :ভাপা ইলিশ বা ভেটকীর কথা অনেকে শুনে থাকলেও মাগুর ভাপার নাম খুব কম লোকেই শুনেছেন।এই মাছটির ঝোল প্রায়শই সকলেরই বাড়িতে হয়।তাই এবার স্বাদ বদল করতে হলে বাড়িতে রান্না করুন মাগুর মাছের ভাপা।রইল মাগুর সর্ষে ভাপার রেসিপি ।

আরও পড়ুন :ছুটির দিনে বানিয়ে ফেলুন জাফরানি চিকেন, রইল রেসিপি
গরম গরম ভাতের সঙ্গে মাগুর মাছের পদটির জুড়ি মেলা ভার। ভাপা রান্না মানেই যে নাম গুলি প্রথমেই মাথায় আসে তা হল ভেটকি, চিংড়ি, কাচকি, মৌরলা, ইলিশ ইত্যাদি।পুষ্টিবিদদের মতে, ভাপা হল রান্নার সব থেকে ভালো পদ্ধতি। এতে খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে।শুধু নিজেদের জন্য নয়, বাড়িতে অতিথি এলে রান্না করে দিতে পারেন সুন্দর এই মাছের রেসিপিটি।মাগুর ভাপা রান্নার কোনো ঝামেলা অনেক কম।খুব সামান্য উপকরণে তৈরী হয়ে যায় এই সুস্বাদু মাগুরের ভাপা
আরও পড়ুন :মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু কালাকাঁদ
উপকরণ : মাগুর ভাপা রান্নার জন্য আপনাকে নিতে হবে….
মাগুর মাছ ৭-৮ পিস, হলুদ গুঁড়ো- ১চামচ, কাঁচালঙ্কা ৪-৫টি, লঙ্কা গুঁড়ো-পরিমান মত, জিরে গুঁড়ো-২চামচ, পরিমাণ মতো সর্ষের তেল, লবন স্বাদ অনুসারে, অল্প পরিমান সরষে বাটা, কুচি করা ধনেপাতা।

আরও পড়ুন :রান্নায় নতুনত্ব আনতে রাঁধুন ডাব-মুরগী
প্রণালী : মাগুর মাছ বাজার থেকে নিয়ে এসে প্রথমে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে মাগুর মাছ গুলো নিয়ে তারমধ্যে জিরে গুঁড়ো, হলুদ, কাঁচালঙ্কা, লঙ্কা গুঁড়ো, নুন এবং পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিন।তারপর এতে যোগ করুন পরিমান মত সরষে বাটা, কুচি করা ধনেপাতা। পুরো মিশ্রণটি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার ওই ম্যারিনেট করা মিশ্রণটি ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। তারপর পুরো মিশ্রণটি একটি টিফিন বক্স ঢেলে একটি কড়ার মধ্যে জল ফুটতে দিয়ে টিফিন বক্স দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আধ ঘণ্টা মাঝারি আঁচে রেখে দিন।আধ ঘণ্টা পর আঁচ বন্ধ করে দিয়ে টিফিন বক্স বাইরে বের করে রেখে দিন।প্রস্তুত হয়ে গিয়েছে সুস্বাদু রেসিপি। আর দেরি কেন?এবার গরম গরম পরিবেশন করুন মাগুর মাছের সরষে ভাপা।।
আরও পড়ুন : কীভাবে রান্না করবেন লেমন চিকেন?


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার