সময় কলকাতা ডেস্ক, ২২ মে : ২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম ছবি ‘দৃশ্যম’ বক্স অফিসে সব থেকে বেশি জনপ্রিয় ছবির তকমা পেয়েছিল। এই ছবির জনপ্রিয়তা এতটাই ছিল যে,হিন্দি সহ আরও অনেক ভাষায় এই ছবির রিমেক হয়। গত বছরই অর্থাৎ ২০২২-এ আবার ‘দৃশ্যম ২’ মুক্তি পায়। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে ‘দৃশ্যম ২’ দারুণ খ্যাতি লাভ করে। এই ছবির জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এবার সুদূর বিদেশেও মুক্তি পাবে ‘দৃশ্যম’। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ এবার বানানো হবে কোরিয়ান ভাষায়। এই সিনেমার হিন্দি রিমেক ভার্সনটির প্রযোজনার দায়িত্বে ছিল কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিও। জানা গিয়েছে, এবার এই কোরিয়ান ভাষায় রিমেকের সঙ্গে কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিও যুক্ত থাকবে।

দক্ষিণ কোরিয়ার সবথেকে জনপ্রিয় স্টুডিও অ্যান্থোলজি স্টুডিওর তত্ত্বাবধানে তৈরি হবে এই সিনেমাটি। ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রির মাথায় এক নতুন পালক।দৃশ্যম ছবিটি ভারতবর্ষের এমন একটি ছবি হতে চলেছে,যেটি প্রথম বিদেশী ভাষায় রিমেক করা হবে। ভারত এবং কোরিয়ার স্টুডিওর যৌথ উদ্যোগে এই সিনেমাটি বানানো হবে। খুব তাড়াতাড়ি শুরু হবে এর কর্মযজ্ঞ। এখনও অবধি পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, পরের বছরই অর্থাৎ ২০২৪ সালেই শুরু হবে কোরিয়ান ‘দৃশ্যম’ ছবির কাজ।
আরও পড়ুন হার দিয়ে আইপিএল অভিযানে ইতি ব্যাঙ্গালোরের, অনবদ্য সেঞ্চুরি করেও ট্র্যাজিক নায়ক বিরাট

এ বিষয়ে কুমার মঙ্গত পাঠক বলেন, “ভাবতেই পারছিনা এমনটা হতে চলেছে। এটা আমার কাছে স্বপ্নের মত। হিন্দি সিনেমার ক্ষেত্রে এটি যে প্রথম হচ্ছে তা ভেবেই আরও ভালো লাগছে। কারণ এই প্রস্তাবটি ভারতের হিন্দি ছবিকে বিশ্ব মানচিত্রে এক নতুন জায়গা করে নিতে সাহায্য করবে। এতদিন আমরা অনেক কোরিয়ান সিনেমা দেখেছি যেগুলি অসাধারণ। এবার কোরিয়ানরা আমাদের ভারতীয় সিনেমাকে রিমেক করবে। নিশ্চই তারা আমাদের ভারতীয় সিনেমার মধ্যে কিছু ভালো লাগা খুঁজে পেয়েছেন!”

এই কোরিয়ান রিমেক সিনেমাটিতে অভিনয় করবে কোরিয়ান অস্কার বিজয়ী ছবি প্যারাসাইটের অভিনেতা সং ক্যাং হো। দক্ষিণ কোরিয়ায় অ্যান্থোলজি স্টুডিয়োর সহ-নির্মাতা তথা প্রাক্তন ওয়ার্নার ব্রাদার্স-এর আধিকারিক জে চোই জানান, ” এমন এক রহস্য, রোমাঞ্চে পরিপূর্ণ জনপ্রিয় ভারতীয় সিনেমাকে আমরা নতুন ভাবে কোরিয়ান ভাষায় রিমেক করতে পেরে উচ্ছসিত। আর সব থেকে ভালো লাগার বিষয় কোরিয়া এবং ভারতের মধ্যে এই ধরনের যৌথ উদ্যোগ এই প্রথমবার। আর এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা দুই দেশ মিলে একটি অভূতপূর্ব সিনেমা উপহার দিতে পারব এইটুকু আশা রাখি”। যদিও এই ছবির কোরিয়ান নাম কি হতে চলেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে