সময় কলকাতা ডেস্ক, ২৬ মে: তীব্র দাবদাহ শেষে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। শীতল হল শহর থেকে গ্রাম। অবসান হল তীব্র দহন জ্বালার। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর। বৃহস্পতিবার বিকেল না গড়াতেই ঝেঁপে নামল বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত সপ্তাহ থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই বললেই চলে। বৃহস্পতিবার থেকে দেশের প্রতিটি রাজ্যেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তর ভারতের একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় আগামী দুই থেকে তিনদিনের মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অসুখ-বিসুখের’ মাধ্যমে এবার টলিউডে পা রাখছেন সায়নী গুপ্ত

পূর্বাভাস বলছে, শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন