Home » গরমে পেট ঠান্ডা রাখুন তালশাঁস দিয়ে তৈরি এই রিফ্রেশিং ড্রিংকস দিয়ে

গরমে পেট ঠান্ডা রাখুন তালশাঁস দিয়ে তৈরি এই রিফ্রেশিং ড্রিংকস দিয়ে

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : গ্রীষ্মকাল আমাদের কারোরই তেমন পছন্দ নয়। কিন্তু, গ্রীষ্মকালে যেই ফলগুলি বাজারে পাওয়া যায়,  সেগুলো অতি জনপ্রিয়। আম, জাম, লিচু, তরমুজের মত ফল সাধারণত সবাই খেতে ভালোবাসে। গরমে পেট ঠান্ডা ফলের অনেক উপকারিতাও আছে। আর এই সব ফলের পাশাপাশি এই সময় তালশাঁস পাওয়া যায়। এটি যেমন খেতে সুস্বাদু তেমন গুনেও অনেক ভাল। ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই তালশাঁস। তাছাড়া তালশাঁসের মধ্যে ক্যালশিয়াম, ফাইবার, প্রোটিন, ভিটামিন এ, সি, ই এবং কে, আয়রন, জিঙ্ক, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে যেগুলি শরীরের জন্য খুবই উপকারী। এই গরমে পেট ঠান্ডা বানিয়ে নিতে পারেন তালশাঁস দিয়ে তৈরি ৩ পানীয়।


তালশাঁসের লস্যি :
প্রথমে তালশাঁস কুচি কুচি করে নিয়ে ১০০ গ্রাম দই, ২ কাপ ঘন দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন। এরপর পরিমাণ মত চিনি মিশিয়ে বরফ কুচি দিয়ে তৈরি করে নিন তালশাঁশের লস্যি।
তালশাঁসের শরবত :
কচি তালশাঁস কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে কুচি কুচি করে কেটে নিতে হবে। এর সাথে কয়েকটা লিচুও ছাড়িয়ে মিক্সিতে দিয়ে  দিন এবং “ডাবের জলের সঙ্গে এই লিচু ও তালশাঁসের পেস্ট মিশিয়ে লেবুর রস ও বরফ কুচি দিয়ে তৈরি করে  নিন শরবত।

আরও পড়ুন   কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অসুখ-বিসুখের’ মাধ্যমে এবার টলিউডে পা রাখছেন সায়নী গুপ্ত

তালশাঁসের মিল্কশেক :
প্রথমেই কয়েকটি তালশাঁস কুচি করে কেটে নিন। এরপর দুধের সঙ্গে এটি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এতে বরফ ও চিনি মিশিয়ে তৈরি করে নিন  তালশাঁসের মিল্কশেক।

About Post Author