সময় কলকাতা ডেস্ক, ৩১ মে : ধোনি, শচীন, কপিলের পর এবার আসতে চলেছে বাঙালির আবেগ, বাংলার দাদা তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। কিন্তু, সৌরভের চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে ইতিমধ্যে অনেক চর্চা হয়েছে। এই প্রসঙ্গে ইন্ডাস্ট্রির অনেক অভিনেতার নামও উঠে আসে। বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন রণবীর কাপুর। কিন্তু, রণবীর জানিয়ে দেন, তিনি অভিনয় করবেন না। ঠিক তারপরেই উঠে আসে ঋত্বিকের নাম।
আরও পড়ুন কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

শোনা গিয়েছে, এই সিনেমায় সৌরভের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া, পুরোটাই দেখানো হবে। কিন্তু,কে অভিনয় করবেন সেই নিয়ে সবাই উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন। যিনি অভিনয় করবেন তিনি একজন পাঞ্জাবি অভিনেতা। আর তিনি হলেন সবার পরিচিত আয়ুষ্মান খুরানা।
এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত। দক্ষিণের বেশ কয়েকটি ছবি তিনি ইতিমধ্যে বানিয়েছেন। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগেও অনেককে নিয়ে বায়োপিক হয়েছে। তারই মধ্যে অন্যতম ধনী, বিতর্কিত অধিনায়ক আজহারউদ্দিন কে নিয়ে বায়োপিক। সবকটি খুব জনপ্রিয় হয়েছিল। এবার এই বায়োপিকটিও জনপ্রিয়তা পাবে বলেই আশাবাদী সবাই।
আরও পড়ুন ‘মুসলিমদের ঘৃণা করা বর্তমানে ফ্যাশন’, বিস্ফোরক মন্তব্য অভিনেতা নাসিরুদ্দিন শাহের

প্রথমে শোনা গিয়েছিল, ছবিটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতয়ানে। কিন্তু পরে তিনি এই দায়ভার থেকে নিজেকে সরিয়ে নেন। এরপরই ছবিটি পরিচালনা করেন ঐশ্বর্যা রজনীকান্ত। যদিও অফিসিয়াল ভাবে এখনও সবটা জানা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, এই সিনেমাটি করার জন্য আয়ুষ্মান কয়েকমাস ক্রিকেটও প্রাকটিস করবেন। এই ছবিতে ক্রিকেট জীবন ছাড়াও ব্যাক্তিগত জীবনের কিছু মুহূর্ত থাকবে। লর্ডসের মাঠে জামা ঘোরানো থেকে শুরু করে টস করতে এসে অধিনায়ক স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে রাখার ঘটনাও থাকবে এই ছবিতে। এখন শুধু অপেক্ষায় দর্শকরা। খুব তাড়াতাড়ি এই ছবির কাজ শুরু হবে বলেই জানা গিয়েছে।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে