সময় কলকাতাডেস্ক,৩১ মেঃ সন্ধ্যার জলখাবারে চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে একদমই ভালো লাগেনা। অতিথিকে চমক দিতে রেস্তরাঁর মতো চিজ ফিশ বল এবার বাড়িতেই বানিয়ে নিন। বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে বানিয়ে ফেলুন ফিশ বল। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ফিশ বল। তাই রেস্টুরেন্টে আর না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন চিজ ফিশ বল। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ভেটকি মাছ-৫০০ গ্রাম
আলু সিদ্ধ-১ টি
পেঁয়াজ পেস্ট-২চা চামচ
আদা রসুন বাটা-১/২ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি-১/২ চা চামচ
হলুদ গুর-২ চা চামচ
জিরে ও ধনে গুঁড়ো-১ চা চামচ

চিজ-৩টে কিউব
ধনেপাতা কুচি-১ টেবিল চামচ
লেবুর রস-১ চা চামচ
বেসন-১ টেবিল চামচ
তেল-পরিমাণ মতো
বিস্কুট গুঁড়ো-পরিমাণ মতো
কর্নফ্লাওয়ার-২ টেবিল চামচ
আরও পড়ুন রণবীর-ঋত্বিককে দূরে সরিয়ে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে থাকছেন আয়ুষ্মান

পদ্ধতি
প্রথমে মাছ গুলি সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে। এরপর মাছের মধ্যে নুন,হলুদ,কাঁচা লঙ্কা কুচি,জিরে ও ধনে গুঁড়ো,আদা রসুন বাটা,পেঁয়াজ পেস্ট,ধনেপাতা কুচি,আলু সেদ্ধ,লেবুর রস আর বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর মেখে নেওয়া মিশ্রণটা বলের মতো গোল গোল করে নিতে হবে। তারপর বলের ভেতরে অল্প চিজ নিয়ে পুরের মত করে ভরে দিতে হবে। এবার বল গুলি ডিপ ফ্রিজে ১০ মিনিট রাখতে হবে। এরপর একটা প্লেটে বিস্কুট গুঁড়ো নিতে হবে এবং আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। এবার বল গুলো ফ্রিজ থেকে বের করে প্রথমে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তা বিস্কুট গুঁড়োতে কোট করে নিতে হবে। এইভাবে বাকি বল গুলো তৈরি করে নিতে হবে। তারপর বল গুলো তেলে মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিতে হবে। এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন চিজ ফিশ বল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি