Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১৫০২ -আজকের দিনে পোর্তুগীজ নৌ অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলো।
১৭৮৯ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে এদিন।
১৯১৫ – ব্রিটিশ সরকার আজকের দিনে রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯৩৬ – আজকের দিনে অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ হয়।
১৯৮৪ – ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯১ – ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৯ -প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী ছায়া দেবীর জন্মদিন আজ।
১৯২০ – বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’র ভূতপূর্ব সভাপতি অসিতকুমার বন্দ্যোপাধ্যায় এদিন জন্মান।
১৯২৪ -ভারতীয় রাজনীতিক এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধি মুথুবেল -এর জন্মদিন আজ।

আরও পড়ুন    ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে,লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৭০

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৮ -বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্ত আজকের দিনে প্রয়াত হন।
১৯৬১ -বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক
কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর -এর প্রয়াণ দিবস আজ।
১৯৬৯ – মুহম্মদ আবদুল হাই, বাংলা ভাষার ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক এদিন প্রয়াত হন।
২০১৫ – সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়-এর প্রয়াণ দিবস আজ।
২০২০ – বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর এদিন প্রয়াত হন।

About Post Author