সময় কলকাতা ডেস্ক, ২ জুন : সন্ধ্যে হলেই মন শুধু খাই খাই করে। কি খাব তা নিয়ে রোজনামচা ঝামেলা লেগেই থাকে। বাঙালির সন্ধ্যার খাবার মানেই মুড়ি। কিন্তু, রোজ রোজ কি আর এক জিনিস ভালো লাগে ? তাই আজ আমরা শিখে নেব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চিকেন প্যাটিস বানানো যায়। সবসময় তো চিকেন প্যাটিস দোকানে গিয়ে খাওয়া সম্ভব নয়। তাই পরিবারের সদস্যদের চমক দিতে এই চিকেন প্যাটিস বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন জামাইষষ্ঠীর নৈশভোজে বানিয়ে ফেলুন জাফরানি মালাই চিকেন

উপকরণ :
সেদ্ধ করা চিকেন, ময়দা, আদা ও রসুন বাটা, পেঁয়াজ ও লঙ্কা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, রান্নার জন্য পরিমাণ মত তেল।

পদ্ধতি :
প্রথমে নুন ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করা চিকেনগুলি নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে টুকরোগুলি। এবার একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে নুন ও তেল দিয়ে শুকনোতেই ভালো করে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মত জল দিয়ে ভালো করে ময়দা মেখে নিন। এবার এটি ১৫ মিনিট মত ঢেকে রেখে দিন। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে আদা রসুন বাটা আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর একটু ভাজা হলেই সেদ্ধ চিকেন আর পেয়াঁজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন।
আরও পড়ুন সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন চিজ ফিশ বল

এটি কিছুক্ষণ রান্না করার পরেই সামান্য জল দিয়ে পরিমাণ মত হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নিন। এরপর রান্না হয়ে গেলে গাজর ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে রান্না করে ৫ মিনিট হালকা আঁচে রেখে দিন। এবার ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে। এবার মাঝে পূর দিয়ে ভালো করে প্যাটিস এর আকারে করে নিতে হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে প্যাটিস গুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিন। তৈরি আপনার বাড়ির বানানো চিকেন প্যাটিস। এবার সস এর সঙ্গে এটি পরিবেশন করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি