সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
৮৬২ – আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।
১৮৩০ – ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
১৯২৪ – বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে “বোস- আইনস্টাইন কনডেনসেট” নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান।
১৯৪২ – প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।
১৯৫৫ – ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
১৯৭০ – প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২৯ – অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৭ – রোজালিন্ড রাসেল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা এদিন জন্মান।
১৯১৬ – রবার্ট ফ্রান্সিস ফার্চগট, মার্কিন প্রাণরসায়নবিদ-এর জন্মদিন আজ।
১৯৪৬ – এস.পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন ঈশ্বর সকলকে রক্ষা করুক! ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় শোক জ্ঞাপন সলমন খানের
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩২ – মহেন্দ্রনাথ গুপ্ত ‘শ্রীম’ নামে পরিচিত শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ রচয়িতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৩ – সতীশচন্দ্র সামন্ত, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভা সদস্যের প্রয়াণ দিবস আজ।
২০২০ -বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী এদিন প্রয়াত হন।
২০২০- উত্তমকুমারের প্রিয়চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক