সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : সামনে বর্ষাকাল আসন্ন। এই গরম থেকে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলবে মানুষ। বৃষ্টির পর একটু হলেও ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে,এই আশাতেই আছে অনেক মানুষ। কিন্তু, এই বর্ষাতে অনেকের পেটের সমস্যা, বদ হজম এর মত সমস্যা দেখা যায়। এই বর্ষাতে আপনি বৃষ্টির জল দিয়েই আপনার পেটের সমস্যা মেটাতে পারেন। কথায় আছে না “গঙ্গা জলে গঙ্গা পূজা”। ঠিক সেই রকমই ব্যাপার। বৃষ্টির জল পেটের সমস্যা ছাড়াও অনেক কাজের লাগে,যা অনেকেরই অজানা। তাই বৃষ্টির জল সংরক্ষণ করে রাখতে পারেন। এমনিতে বৃষ্টির জল দিয়ে অন্যান্য অনেক কাজই করেন মা-কাকিমারা। তবে এই জল যে খাওয়াও যায় তা অনেকেরই অজানা। অনেক আয়ুর্বেদিক চিকিৎসক এই বৃষ্টির জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে এতে আছে অনেক গুণ। তবে দূষিত এলাকার মানুষরা এই বৃষ্টির জল পান করবেন না।

কি কি গুণ আছে এই বৃষ্টির জলে?
১) বৃষ্টির জলে থাকে অ্যালকালাইন, যা পেটের অ্যাসিডিটির নিরাময়ের জন্য কাজে লাগে।
২) বৃষ্টির জল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, কারণ এই বৃষ্টির জলে থাকা অ্যালকালাইন পি এইচ দেহের ক্যান্সার কোষের বৃদ্ধি রুখে দেয়।

৩) সংরক্ষণ করে রাখা বৃষ্টির জল প্রত্যেক দিন সকালে দুই থেকে তিন চামচ খেলে পাকস্থলী ঠিক থাকে।
৪) ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। কিন্তু, মনে রাখতে হবে দূষিত এলাকার বৃষ্টির জল ব্যবহার না করাই উচিত।

আরও পড়ুন বাড়িতে অতিথি এলে ঝটপট বানিয়ে নিন লোভনীয় চিকেন প্যাটিস
৫) অনেকের ঘামাচির সমস্যা থাকে তাদের জন্য এই বৃষ্টির জল খুব উপকারী, এটি ঘামাচি কমাতে সাহায্য করে।


More Stories
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
“বয়সে বড় হলেই” : মোহনবাগানকে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার
সত্যজিতের চোখে উত্তম কুমার