Home » বিদায় শকুনি মামা, প্রয়াণ অভিনেতা গুফি পেন্টালের

বিদায় শকুনি মামা, প্রয়াণ অভিনেতা গুফি পেন্টালের

সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : মহাভারতের চরিত্র শকুনি মামার বিদায়,নক্ষত্রপতন ভারতীয় অভিনয় জগতে।গুফি পেন্টাল যাঁর প্রকৃত নাম সরবজিত সিং পেন্টাল আর যিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতে একটি অধ্যায়, তিনি প্রয়াত হলেন। গুফি পেন্টালের প্রয়াণে অবসান হল একটি অধ্যায়ের। মৃত্যুকালে গুফি পেন্টালের বয়স হয়েছিল ৭৯।প্রাথমিকভাবে একজন ইঞ্জিনিয়ার হলেও১৯৬৯ সালে চলচ্চিত্র নগরী মুম্বাইয়ে এসে মডেলিং দিয়ে পথ চলা শুরু করেন। গুফি পেন্টালের চলচ্চিত্র জগতে  ৫৪ বছরের পথ চলা শেষ হল সোমবার ।

চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এবং বিভিন্ন চলচ্চিত্র ও সিরিয়ালে অভিনয় করেন গুফি পেন্টাল। তবে তাঁর সবচেয়ে পরিচিত ভূমিকা ছিল  শকুনি মামার চরিত্র। বি আর চোপড়ার  মহাভারতে শকুনি চরিত্রে অভিনয় করে যার মাধ্যমে ভারত জোড়া খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন গুফি পেন্টাল।গুফি পেন্টাল মহাভারতে শকুনি চরিত্রের সাথে এতটাই মিশে গিয়েছিলেন যে শকুনি মামার কথা বললেই আমজনতার মনে পড়ে যেত গুফি পেন্টালের কথা। এমনকী  নিউজ চ্যানেল সাহারা সময়ের শকুনি চরিত্রে একটি রাজনৈতিক আলোচনা অনুষ্ঠান উপস্থাপনে তাঁর আগে কারও কথা ভাবা সম্ভব ছিল না।

পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্য জনিত স্বাস্থ্য সমস্যার কারণে প্রবীণ এই অভিনেতা সোমবার মুম্বাইতে প্রয়াত হন । অভিনেতার পরিবার এক বিবৃতিতে বলেছে, “গভীর শোকের সঙ্গে আমরা মিঃ গুফি পেন্টাল (শকুনি মা) এর শোকাবহ মৃত্যু ঘোষণা করছি। পরিবার পরিবেষ্টিত হয়ে আজ (সোমবার )সকালে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”গুফি পেন্টালের ভাগ্নে হিতেন পেন্টাল কে বলেন, “তিনি আজ (সোমবার )সকাল ৯টার দিকে মারা গেছেন। তার বয়স ছিল ৭৯ বছর।”গুফি পেন্টাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।গুফি পেন্টালের কিছু অভিনয়ের কৃতিত্বের মধ্যে রয়েছে দোস্তানা, সদমা,বালিকা বধূ,দিল্লাগি, দেস পরদেস, বার্নিং ট্রেন চলচ্চিত্রগুলি। তিনি ১৯৯৪ সালের সুহাগ চলচ্চিত্রে অক্ষয় কুমারের মামার ভূমিকায় অভিনয় করেছিলেন।এত অভিনয় করলেও শকুনি মামা হিসেবেই দর্শকদের মনে থেকে যাবেন গুফি পেন্টাল ।।

আরও পড়ুন :বলিউডের মা সুলোচনা লাটকর প্রয়াত

About Post Author