Home » বঙ্গ থেকে উধাও বৃষ্টি, কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

বঙ্গ থেকে উধাও বৃষ্টি, কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,৬ জুনঃ কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। শনিবার পর্যন্ত রাজ্যে চলবে তাপপ্রবাহ। রাজ্যে এবার দেরীতে বর্ষা ঢুকবে বলেই জানা গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ‘লু’ বইছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র দাবদাহের মাঝেই পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, ১০ জুন পর্যন্ত কলকাতা সহ জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাবে। মঙ্গলবার সকাল না হতেই চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৪ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন   প্রেমিককে অন্য মেয়ে জড়িয়ে ধরতেই রেগে গেল শেহনাজ গিল

পূর্বাভাস বলছে, আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে। লু বইতে পারে পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে। সোমবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুরে। তবে,উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

About Post Author