সময় কলকাতা ডেস্ক,৯ জুনঃ করমণ্ডল এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই ফের ওড়িশায় মালগাড়ি দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এরমধ্যেই ফের ছড়াল আতঙ্ক। বৃহস্পতিবার ওড়িশার নুয়াপাড়ায় পুরীগামী ট্রেনের এসি কামরার নীচে লেগে যায় আগুন। যদিও বড়সড় কোনও বিপদ এদিন ঘটেনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন লেগে যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লেগেছিল। খবর পেয়েই স্টেশনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
আরও পড়ুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার অভিষেককে তলব ইডির

রেলের কর্তারা জানিয়েছেন, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। যদিও দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনও হতাহতেরও খবর মেলেনি। রেল সূত্রে জানা গেছে, এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ১১ টা নাগাদ ফের গন্তব্যের দিকে ছোঁটে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেস। এদিকে,বুধবারই জাজপুরে ৪ জন শ্রমিককে পিষে দিল মালগাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে, বুধবার জাজপুর রোড স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎই চলতে শুরু করে মালগাড়িটি। তাতেই ৪ জন শ্রমিক পিষে যান একেবারে। ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী ছিল গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর-হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯০ ছাড়িয়ে গিয়েছে। এদের মধ্যে বাংলার যাত্রী রয়েছেন ১১০ জন। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহত ১২০০ এরও বেশি মানুষ।


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর