সময় কলকাতা ডেস্ক,৯ জুনঃ জল্পনার অবসান। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তভার হাতে নিল এনআইএ। গত ডিসেম্বরে মাসেই ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল নেতা-সহ তিন জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তই এবার এনআইএ করবে। গত ডিসেম্বর মাসেই ভূপতিনগর বিস্ফোরণে প্রমাণ লোপাটের অভিযোগে এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে। মামলা করার অনুমোদন চেয়ে আবেদনও করা হয়েছিল। সেই মর্মে আবেদন মঞ্জুরও করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি,হাইকোর্টে মামলা দায়ের কংগ্রেসের

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের অন্তর্গত নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল বুথ সভাপতি সহ তিন জনের মৃত্যু হয়। মৃত ওই তৃণমূল নেতা রাজকুমার মান্নার স্ত্রী দাবি করেন, আতসবাজি বানাতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ। এদিকে,মৃতের ভাইয়ের দাবি, বিজেপি-কে ভয় দেখানোর জন্য বোমা তৈরি হত গোপনে। এই পরিস্থিতিতে মামলাকারীদের অভিযোগ, ঘটনাস্থলে নষ্ট করা হচ্ছে প্রমাণ। এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। খুব তাড়াতাড়ি সব ধামাচাপা পড়ে যেতে পারে, তার আগে ঘটনার তদন্তভার দেওয়া হোক এনআইএ-কে। আবেদন মঞ্জুর করেছে আদালত। দ্রুত শুনানির আশ্বাসও দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার কয়েকঘন্টা আগেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। অভিষেকের সভাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়াবিলা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ৩। সূত্রের খবর, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের জেরে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তাঁর দুই ভাই বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্নার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন কালিয়াগঞ্জকাণ্ডে বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ভূপতিনগর থানার পুলিশ। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছিলেন মন্ত্রী শশী পাঁজা,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,‘আমি মাননীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখছি। যাতে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত হয়। এনআইএ-র তদন্ত করার অধিকার আছে। যেখানে তিনজন ব্যক্তি মারা গিয়েছেন সেখানে চাইলে অবশ্যই এনআইএ তদন্ত করতে পারে।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?