Home » দণ্ডি কাণ্ডের জের, আদিবাসী নির্যাতিতা শিউলিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করল তৃণমূল

দণ্ডি কাণ্ডের জের, আদিবাসী নির্যাতিতা শিউলিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করল তৃণমূল

সময় কলকাতা ডেস্ক,১৮ জুনঃ বেশ কয়েকদিন আগেই আদিবাসী মহিলাদের দণ্ডি কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। শাস্তির মুখে পড়তে হয়েছিল তপনের তৃণমূল নেত্রীকে। আদিবাসী ওই তিন মহিলাকে দণ্ডি কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় বাংলা বনধ ডেকেছিল আদিবাসী সিঙ্গেল অভিযান। এবার দন্ডিকাণ্ডে ওই তিনজন আদিবাসী মহিলার মধ্যে একজনকে দক্ষিণ দিনাজপুরের তপনে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।  জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের গ্রাম পঞ্চায়েতে শিউলি মার্ডিকে পঞ্চায়েতে নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন   পঞ্চায়তের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পরিবহণ মন্ত্রী

গত দুদিন ধরেই এলাকায় প্রচারও শুরু করেছে শিউলি। এ প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বর দাবি, দণ্ডিকান্ডের পর শিউলির ওপর দল ভরসা রেখেছে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে তাঁকে। যদিও এ বিষয়ে শিউলি মার্ডি বলেন,‘কোনও আদিবাসী মানুষ সরেনি। তাঁরা আরও বেশি তৃণমূলের ওপর ভরসা রেখেছে। মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে সেই জায়গা থেকে তৃণমূলের উপরই ভরসা করছে আদিবাসী সহ সাধারণ মানুশ।’

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধের শাস্তিস্বরূপ ৩ মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এমনকী বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার এবং ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে বিজেপি বিক্ষোভও শুরু করেছিল। এরপর রাজ্যপালের সঙ্গে দেখাও করেছিলেন বিজেপির একটি প্রতিনিধি দল। তারপরই এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

উল্লেখ্য,বালুরঘাট মোড় থেকে কাঁঠালপাড়া। প্রায় এক কিলোমিটারের কিছু বেশি রাস্তা। সেই রাস্তায় দণ্ডি কেটে গত সপ্তাহের বৃহস্পতিবার বিজেপিতে যোগদানকারীরা তৃণমূলে ফিরলেন। বিজেপিতে যোগদান করার শাস্তিস্বরূপ সারা শহর দণ্ডিকাটতে হয় ৩ আদিবাসী মহিলাকে। বালুরঘাট বিজেপি অফিসের সামনে থেকে তৃণমূল জেলা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে যোগদান করার ছাড়পত্র পান তিন-চারজন আদিবাসী মহিলা। গত সপ্তাহের শুক্রবার ভর সন্ধ্যায় রাস্তাতে এই ধরনের ঘটনায় রীতিমতো স্তম্ভিত বালুরঘাটবাসী।

এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার উপস্থিতিতে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিতে যোগদানকারী চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয়। সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের। তবে অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের। মুহূর্তের মধ্যে চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার সেই ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

About Post Author