সময় কলকাতা ডেস্ক, ২২ জুন : বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন আরআরআর অভিনেতা রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিদেলা। ২০ জুন মঙ্গলবার অর্থাৎ আজ হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় সদ্যোজাতর। যদিও, গতবছর ডিসেম্বরেই জানা গিয়েছিল সন্তানের জন্ম দিতে চলেছেন দক্ষিণী অভিনেতা রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। বিয়ের ১১ বছর পর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। বাবা মা হলেন এই দম্পতি। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তাঁদের কোল আলো করে এল এই লক্ষ্মী।

হাসপাতাল সূত্র মারফত তথ্য অনুযায়ী, মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। গত কয়েকদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, কড়া নিরাপত্তার মাধ্যমে রামচরণ তাঁর স্ত্রী উপাসনাকে নিয়ে হাসপাতালে প্রবেশ করছেন। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়ে। যদিও এর আগে সোশ্যাল মিডিয়াতে এই সুখবরের কথা ঘোষণা করেছিলেন এই দম্পতি। দুই পরিবারে খুশির ছোঁয়া। দাদু হলেন বিখ্যাত দক্ষিণী তারকা চিরঞ্জীবী।
আরও পড়ুন ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা, সিট গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

রামচরণ বাবা হতে চলেছেন শুনে চিরঞ্জীবী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘আমি এটি জানার পর খুবই খুশি হয়েছি, হনুমানজির কৃপায় রামচরণ ও উপাসনা সন্তানের জন্ম দিতে চলেছেন।পরিবারের তরফ থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ।’ এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। প্রসঙ্গত, কয়েকমাস আগে উপাসনা বলেছিলেন,’আমরা এখন সন্তান চাইনা, সন্তান নেওয়ার বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত।আমি এখন ওজন ঝরাচ্ছি’।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র